এস এম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ)ঃ গজারিয়া উপজেলার চর বাউশিয়া বড়কান্দি গ্রামের আবুল কাশেম হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি রিপন (৪৭)কে রাজধানীর লালবাগ এলাকা থেকে র্যাব-১০ বিকাল ৪টার দিকে আটক করেছে। আটক রিপন গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া বড়কান্দি গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।রিপনকে রাতে গজারিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, রিপনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে হত্যাকাণ্ডের অভিযোগ ছিল, এবং তার ধরপাকড় চলছিল।