০২:৩৬ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গজারিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাগর মিয়ার মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৩:২১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • ১৭৫ Time View

এস এম নাসির উদ্দিন( বিচিত্র সংবাদ) গজারিয়া, ১ আগস্ট ২০২৫:গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের উত্তর ফুলদী গ্রামে গতকাল শুক্রবার রাত সাড়ে আটটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাগর মিয়া (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।গজারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ, পুলিশ পরিদর্শক মো. আব্দুল্লাহ জানান, ঘটনাস্থল পরিদর্শনের জন্য এসআই বিল্লাল হোসেনকে পাঠানো হয়েছে এবং তদন্ত চলছে।গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাদ করিম জানান, “হাসপাতালে নিয়ে আসার আগেই ভিকটিমের মৃত্যু হয়েছে।”স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সাগর মিয়া উত্তর ফুলদী গ্রামের আজিবর প্রধানের ছেলে। তিনি একটি নির্মাণাধীন ভবনের অবকাঠামোতে বৈদ্যুতিক যন্ত্রের মাধ্যমে পানি দেওয়ার কাজ করছিলেন, সেই সময় অসতর্কভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন, ফলে তার মৃত্যু ঘটে।এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয়রা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গজারিয়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট

গজারিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাগর মিয়ার মৃত্যু

Update Time : ০৩:২১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫