০৫:১০ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গজারিয়ায় চাকা ফেটে উল্টে গেলো ট্রাক, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক ও হেলপার

  • Reporter Name
  • Update Time : ০৬:২২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • ৬৮ Time View

এস এম নাসির উদ্দিন (:বিচিত্র সংবাদ) :মুন্সীগঞ্জের গজারিয়ায় সবজি ভর্তি একটি ট্রাকের সামনের চাকা ফেটে গিয়ে সড়কে উল্টে গেছে। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে যায় ট্রাক চালক ও হেলপার।শনিবার (০২ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া পাখির মোড় গোমতী সেতুর ঢালে কুমিল্লা মুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।জানা গেছে, শনিবার সকালে সবজি ভর্তি একটি ট্রাক (ঢাকা মেট্টো-ন ২১-৮২১৭) গোমতী সেতু অতিক্রম করার সময় হঠাৎ করেই সামনের একটি চাকা ফেটে যায় এবং এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি সেতুর ঢালে উল্টে যায়। এ সময় ট্রাকে থাকা সবজি সড়কে ছড়িয়ে ছিটিয়ে পরলেও প্রাণে বেঁচে যায় ট্রাক চালক ও হেলপার।ট্রাক চালক সুরুজ মিয়া জানান, “শনিবার সকালে রাজধানী কাওরান বাজার থেকে সবজি বোঝাই করে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হই। পথিমধ্যে সকাল সাড়ে ছয়টার দিকে গোমতী সেতুর কাছাকাছি আসলে সামনের ডান দিকের চাকা ফেটে যায়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেতুর ঢালেই ট্রাকটি উল্টে যায়। আর এই ঘটনায় সবজি সামান্য ক্ষতি হলেও আমাদের বড় ধরনের ক্ষয় ক্ষতি হয়নি।”দুর্ঘটনার ফলে সড়কে কিছুটা যান চলাচল বিঘ্নিত হলেও, ভবেরচর হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় কবলিত ট্রাকটি সড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।বিষয়টি নিশ্চিত করেছেন ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গজারিয়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট

গজারিয়ায় চাকা ফেটে উল্টে গেলো ট্রাক, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক ও হেলপার

Update Time : ০৬:২২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫