
মোঃ শাকিল প্রধানঃ২৫ জুলাই শুক্রবার বাউশিয়া আব্দুল আযহার উচ্চ বিদ্যালয় মাঠে সোহরাব হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে জুয়েল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।আয়োজনে সার্বিক সহযোগিতা করেন স্বপ্নচুরা-২০০৩, উদীচি ক্রীড়া সংঘ, পুরান বাউশিয়া স্কুল পাড়া সামাজিক সংগঠন ও পুরান বাউশিয়া যুবসমাজ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আকম মোজাম্মেল হক, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য ইসহাক, মুন্সীগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু।এছাড়াও উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, সদস্য সচিব আব্দুর রহমান শফিক, গজারিয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক রাসেল দেওয়ান এবং সদস্য সচিব তোফাজ্জল হোসেন সরকার।খেলার মাধ্যমে সমাজ থেকে মাদক দূর করে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন অতিথিবৃন্দ।
Reporter Name 









