এস এম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ):মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া নদীতে গোসল করতে গিয়ে মোঃ আলামিনের অকাল মৃত্যুআজ দুপুর ২টার দিকে ১০নং আড়ালিয়া সঃ প্রাঃ বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্র মোঃ আলামিন নদীতে গোসল করতে গিয়ে থামানো বাল্কহেডের উপর থেকে লাফ দেয়ার সময় বাল্কহেডের সাথে মাথায় আঘাত পেয়ে পানিতে পড়ে মারা যায়। তার অকাল মৃত্যুর খবরে বিদ্যালয়ের সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রী গভীর শোক প্রকাশ করেছেন। আল্লাহর কাছে প্রার্থনা করা হচ্ছে যেন তিনি এই নির্দোষ শিশুটির আত্মাকে ক্ষমা করেন এবং তার পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দেন।