মুন্সীগঞ্জ প্রতিনিধি(বিচিত্র সংবাদ) : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, "আওয়ামী লীগ না থাকলে বিএনপি ক্ষমতায় আসবে, কিন্তু জামায়াত এ বাস্তবতা মেনে নিতে পারছে না। আমি নিশ্চিত করে বলছি, কেয়ামত পর্যন্ত জামায়াতে ইসলামীর রাষ্ট্রীয় ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই।"রোববার (২০ জুলাই) দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দামলা এলাকায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলীর বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গয়েশ্বর রায় এসব কথা বলেন।তিনি আরও বলেন, “জামায়াতের যেসব দাবি, সেগুলো নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করার জন্যই করা হচ্ছে। তারা ভারত ও পাকিস্তানে রয়েছে, তবু জনগণের ভাষা বুঝতে চায় না। তারা কেবল নিজেদের স্বার্থ সিদ্ধি চায়।”অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব আব্দুস সালাম আজাদ, সাবেক পররাষ্ট্র সচিব মহসিন আলী খান, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন, জসিম মোল্লা প্রমুখ।