এস এম নাসির উদ্দিন( বিচিত্র সংবাদ) ঃমুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি-গুণপুর গ্রামের কুয়েত প্রবাসী আসলাম হোসেন (৩৮) ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তিনি ওই গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।নিহতের পরিবার সূত্রে জানা যায়, রবিবার (২০ জুলাই) রাতে তারা আসলামের মৃত্যুর খবর পান। দীর্ঘদিন ধরে কুয়েতে কর্মরত ছিলেন আসলাম। হঠাৎ করেই ব্রেন স্ট্রোক করে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।পরিবারের সদস্যরা জানান, প্রিয়জনের এমন অকাল মৃত্যুতে তারা শোকাহত। একই সঙ্গে তারা সরকারের কাছে আবেদন জানিয়েছেন যেন আসলাম হোসেনের মরদেহ দ্রুততম সময়ে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় সহযোগিতা করা হয়। এই বিষয়ে সংশ্লিষ্ট দূতাবাস ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।নিহতের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।