০২:৩৬ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্র বৈষম্য আন্দোলনে হত্যা মামলা: জামিন নামঞ্জুর, কারাগারে গজারিয়ার দলিল লিখক লিয়াকত”

  • Reporter Name
  • Update Time : ১০:০৯:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • ৭৬ Time View

নিজস্ব সংবাদদাতা (বিচিত্র সংবাদ)// মুন্সীগঞ্জর ছাত্র বৈষম্য আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের এজাহারভুক্ত আসামি আবুল কালাম লিয়াকতের জামিনের আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন মুন্সীগঞ্জ আদালত। সোমবার (১৫ জুলাই) মুন্সীগঞ্জ জেলা আদালতে জামিন চেয়ে হাজির হলে বিচারক এ আদেশ দেন।আবুল কালাম লিয়াকত মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষীপুরা গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন দলিল লেখক। আদালতে তিনি স্বেচ্ছায় উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত মামলার গুরুত্ব বিবেচনা করে জামিনের আবেদন প্রত্যাখ্যান করে তাঁকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।রাষ্ট্রপক্ষ আদালতে জানান, মামলাটি অত্যন্ত স্পর্শকাতর ও গুরুতর হওয়ায় আসামির জামিন মঞ্জুর হলে তদন্ত বাধাগ্রস্ত হতে পারে। অপরদিকে আসামির আইনজীবী দাবি করেন, আবুল কালাম লিয়াকত নির্দোষ এবং তিনি আইনি প্রক্রিয়ায় সম্পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত।বিচার কার্যক্রম নির্বিঘ্ন করতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মুন্সীগঞ্জ আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়। মামলাটির পরবর্তী তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিরপেক্ষভাবে পরিচালনার আশ্বাস দিয়েছেন।বাংলাদেশ মানবাধিকার কমিশন মুন্সিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এস এম নাসির উদ্দিন  বলেন বিচার ব্যবস্থার প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে। ছাত্র বৈষম্য আন্দোলনে সংঘটিত হত্যার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং স্পর্শকাতর। আমরা আশা করব, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীরা আইনের আওতায় আসবে এবং নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন। মানবাধিকার কমিশন বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গজারিয়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট

ছাত্র বৈষম্য আন্দোলনে হত্যা মামলা: জামিন নামঞ্জুর, কারাগারে গজারিয়ার দলিল লিখক লিয়াকত”

Update Time : ১০:০৯:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫