০৩:২৪ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মুজিবুর রহমান গুয়াগাছিয়া ইউনিয়ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি নিযুক্ত

  • Reporter Name
  • Update Time : ০১:৩০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • ৭৩ Time View

এস  এম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ)// মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়ন হাই স্কুলের এডহক ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক আলহাজ্ব মুজিবুর রহমান। ১৫ জুলাই ২০২৫ তারিখে ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁর নিয়োগের আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করা হয়।আলহাজ্ব মুজিবুর রহমান একজন অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, এবং মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক  কমিটির  সদস্য হিসেবে  নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও, তিনি ইমামপুর ইউনিয়নের সাবেক  চেয়ারম্যান হিসেবে এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।গুয়াগাছিয়া ইউনিয়ন হাই স্কুলের শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে তাঁর অভিজ্ঞতা ও রাজনৈতিক নেতৃত্ব ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
শিক্ষা প্রতিষ্ঠানটির অন্যান্য এডহক কমিটির সদস্যরাও বোর্ড কর্তৃক চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন অভিভাবক সদস্য, শিক্ষক প্রতিনিধি ও প্রতিষ্ঠাতা প্রতিনিধিগণ।এই দায়িত্বপ্রাপ্তির জন্য আলহাজ্ব মুজিবুর রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাজনৈতিক, সামাজিক, ও শিক্ষাঙ্গনের বহু ব্যক্তি এবং শুভানুধ্যায়ীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গজারিয়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট

মুজিবুর রহমান গুয়াগাছিয়া ইউনিয়ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি নিযুক্ত

Update Time : ০১:৩০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫