
এস এম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ)// বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও বর্ষীয়ান রাজনীতিবিদ ডাঃ খন্দকার মোশাররফ হোসেন এর সঙ্গে গত ১৫ জুলাই ২০২৫ সন্ধ্যায় এক সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপির কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক এবং মুন্সীগঞ্জ-গজারিয়া ৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী জনাব কামরুজ্জামান রতন।ঢাকার এক হৃদ্যতাপূর্ণ রাজনৈতিক পরিবেশে অনুষ্ঠিত এই সাক্ষাতে জাতীয় ও দলীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নেতৃবৃন্দের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়। আলোচনা কেন্দ্র করে ছিল দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা, আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে বিএনপির প্রস্তুতি, জনগণের অধিকার আদায়ের আন্দোলন এবং সংগঠনের অভ্যন্তরীণ কাঠামো আরও শক্তিশালী করার দিকনির্দেশনা।ডাঃ মোশাররফ হোসেন এবং কামরুজ্জামান রতন উভয়েই বলেন, দলের তৃণমূল কর্মীদের সম্পৃক্ততা বাড়ানো, তরুণ নেতৃত্বকে উৎসাহ দেওয়া এবং জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যম গড়ে তোলাই এখন সময়ের দাবি। এই লক্ষ্যকে সামনে রেখেই আগামীর রাজনৈতিক যাত্রায় সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।সাক্ষাৎপর্বে নেতৃবৃন্দ একে অপরের কুশল বিনিময় করেন এবং রাজনৈতিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে নতুন প্রজন্মের রাজনৈতিক কর্মসূচিকে সঠিক পথে এগিয়ে নেওয়ার রূপরেখা তৈরি করেন।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের সৌজন্য সাক্ষাৎ কেবল পারস্পরিক শ্রদ্ধা ও সম্মান প্রকাশ নয়; বরং তা দলের ঐক্য ও সুসংগঠনের প্রতি দায়িত্বশীলতারও প্রতিফলন। বিশেষ করে আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে এমন আলোচনা দলীয় গতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Reporter Name 












