০৩:২৪ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টেংগারচর ইউনিয়নে গণশুনানি: স্থানীয় চাহিদা ও সেবার উন্নয়ন নিয়ে জনগণের সরব অংশগ্রহণ

  • Reporter Name
  • Update Time : ০৯:৫২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • ৯৩ Time View

মোঃ শাকিল প্রধান, স্টাফ রিপোর্টার   বিচিত্র সংবাদ) //মুন্সীগঞ্জের গজারিয়া  উপজেলার টেংগারচর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়েছে একটি গণশুনানি, যেখানে স্থানীয় জনগণের মৌলিক চাহিদা ও উন্নয়ন-সংক্রান্ত দাবির বিষয়গুলো উত্থাপন করা হয়।১৫ জুলাই, মঙ্গলবার ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এই গণশুনানির আয়োজন করা হয়। এ উদ্যোগের মূল লক্ষ্য ছিল দাপ্তরিক সরকারি সেবা সহজিকরণ, তা অধিকতর গতিশীল করা এবং জনগণের নিকট প্রয়োজনীয় সেবাগুলো পৌঁছে দেওয়া। সভায় আলোচনার বিষয়গুলোর মধ্যে ছিল—রাস্তা, পুল-সাঁকো, মসজিদ-মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, খেলার মাঠ, জলাবদ্ধতা নিরসন এবং জরুরি সেবা প্রাপ্তি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেংগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান ফরাজী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রিগ্যান মোল্লা।এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাছিম মেম্বার, মহিলা মেম্বার রুমি বেগম, আয়েশা মেম্বার, স্বপ্না আকতার এবং ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।এই গণশুনানি স্থানীয় জনগণের সঙ্গে প্রশাসনের সংযোগ সুদৃঢ় করতে এবং বাস্তব সমস্যাগুলোর কার্যকর সমাধান নিরূপণ করতে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গজারিয়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট

টেংগারচর ইউনিয়নে গণশুনানি: স্থানীয় চাহিদা ও সেবার উন্নয়ন নিয়ে জনগণের সরব অংশগ্রহণ

Update Time : ০৯:৫২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫