০২:৩৬ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে মা হত্যায় পুত্রকে আমৃত্যু কারাদণ্ড, বিচারের দীর্ঘ প্রতীক্ষা শেষে স্বস্তি

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৭:১৩ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • ৬৭ Time View

এস এম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ):মুন্সীগঞ্জে মা জাহানারা বেগম (৬০) হত্যার দায়ে পুত্র শরীফ রতন (৩২) কে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়াও, তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।মুন্সীগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক খালেদা ইয়াসমিন উর্মি এই রায় দেন। দণ্ডবিধি ৩০২ ধারায় মা হত্যার অপরাধ প্রমাণিত হওয়ায় এই শাস্তি প্রদান করা হয়।ঘটনাটি ঘটে ২০১৭ সালের ২১ সেপ্টেম্বর, রাতে মুন্সীগঞ্জ সদর উপজেলার ইদ্রাকপুর এলাকায়। মাদক সেবনের টাকা দাবি করায় পুত্র শরীফ রতন ধারালো বটি দিয়ে মাকে উপর্যুপরি কোপ মেরে হত্যা করে। এসময় ছোট বোন মনি আক্তার মাকে বাঁচাতে গেলে তাকেও গুরুতর আহত করে।পুলিশ এসে রতনকে গ্রেফতার করে এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। সিআরপিসির ৩৫(এ) ধারা অনুযায়ী আসামির হাজতবাসের সময় মূল সাজা হতে বাদ যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গজারিয়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট

মুন্সীগঞ্জে মা হত্যায় পুত্রকে আমৃত্যু কারাদণ্ড, বিচারের দীর্ঘ প্রতীক্ষা শেষে স্বস্তি

Update Time : ০৫:৪৭:১৩ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫