এস এম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ)//মুন্সীগঞ্জের জেলা প্রশাসকের উদ্যোগে( ০৭ জুলাই ২০২৫) জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ০৩ (তিন) টি পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক তাঁর বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধায় স্মরণ করে বলেন, শহিদ পরিবারদের প্রতি জেলা প্রশাসন সবসময় কৃতজ্ঞ ও সহযোগিতায় প্রতিশ্রুতিবদ্ধ। আজকের সঞ্চয়পত্র বিতরণ তাঁদের প্রতি কৃতজ্ঞতার সামান্য প্রকাশ মাত্র।আজ সঞ্চয়পত্র গ্রহণ করেন শহিদ রিয়াজুল ফরাজী, শহিদ ফরিদ শেখ এবং শহিদ মো: সজল এর পরিবার। উল্লেখ্য যে, প্রত্যেক পরিবারকে ১০ লক্ষ টাকার সঞ্চয়পত্র প্রদান করা হয়।