এস এম নাসির উদ্দিন( বিচিত্র সংবাদ) // মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহবায়ক মিজানুর রহমান সিনহাকে ফুলেল শুভেচছা প্রদান করেন মুন্সিগঞ্জ জেলা আহবায়ক কমিটির সদস্য সুলতান আহমেদ, ইসহাক আলী, মোহাম্মদ মাসুদ ফারুক। সোমবার সকাল দশটায় মিজানুর রহমান সিনহার ব্যবসায়ীক কার্যালয় কল্যাণপুরে ফুলেল শুভেচ্ছা বিনিময় কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান সফিক , মুন্সিগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম- আহবায়ক মোজাম্মেল হক মুন্না, গজারিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম- আহবায়ক খন্দকার জালাল রিমু, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির আহমেদ শিকদার , গজারিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান , ছাত্রদল নেতা কাউছার, গজারিয়া উপজেলা মহিলা দলের সভানেত্রী রাজিয়া সুলতানা আইভী সহ বিভিন্ন নেতাকর্মী।