
এস এম নাসির উদ্দিন( বিচিত্র সংবাদ) //মুন্সিগঞ্জ শহরে সুন্নতে খতনার সময় ছয় বছরের এক শিশুর পুরুষাঙ্গ কেটে ফেললেন চিকিৎসক। সোমবার বিকেলে জেলা শহরের মানিকপুর এলাকার রেঁনেসা ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শিশু মোরসালিনকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।।শিশু মোরসালিনের বাবা শামীম হোসেন জানান, ঈদের ছুটিতে তার ছেলের নানা বাড়ির লোকজন সিদ্ধান্ত নেন সুন্নতে খাতনা করার। সেই মোতাবেক সোমবার বিকেলে রেঁনেসা ডায়াগনস্টিক সেন্টারে মেডিসিন জেনারেল সার্জারি ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা. এটিএম ফারুকুল ইসলামের দ্বারস্ত হন। এসময় ওই চিকিৎসক শিশুর সুন্নতে খতনা করতে গিয়ে পুরুষাঙ্গ কেটে ফেলেন।এতে শিশুর রক্তক্ষরণ হতে থাকে। পরে দ্রুত তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই শিশুটির চিকিৎসা চলছে।শিশুটির বাবা বলেন, ‘আগে আমার ছেলে সুস্থ হোক।তারপর চিকিৎসকের বিরুদ্ধে বিচার চাইব। এ ব্যাপারে মেডিসিন জেনারেল সার্জারি ও শিশু রোগ বিশেষজ্ঞ এ টি এম ফারুকুল জানান, ২০১১ সালে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে তিনি অবসর নেন। এর পর থেকে রেনেসা ডায়াগনস্টিক সেন্টারে তিনি রোগী দেখছেন।তিনি বলেন, শিশুর সুন্নতে খতনা করতে গিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। এর জন্য আমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি।ঘটনার সঙ্গে সঙ্গে আমি ওই শিশুর উন্নত চিকিৎসার জন্য ঢাকার স্কয়ার হাসপাতালে নিয়ে যাই।
Reporter Name 









