
এস এম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ)// মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মামুন শরিফের বিরুদ্ধে ব্যাপক ঘুষ বাণিজ্য, অনিয়ম-দুর্নীতির ও অবৈধ বালু উত্তোলনে জড়িত থাকার অভিযোগে অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন পালন করেছে স্থানীয়া।ঙ্গমলবার সকাল ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় ঘন্টা ব্যাপী এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে অভিযুক্ত কর্মকর্তার ২৪ ঘন্টার মধ্যে অপসারণ দাবি করেন তারা।মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন সহকারী কমিশনার (ভূমি) মামুন শরীফ দায়িত্ব গ্রহণের পর থেকেই সেবা প্রত্যাশীদের সঙ্গে দুর্ব্যবহার, অনিয়ম, হয়রানি এবং ঘুষ বাণিজ্য করে আসছেন। ভূমি অফিসের সেবাগ্রহীতারা প্রতিনিয়ত নানা ভোগান্তির শিকার হচ্ছেন।মানববন্ধনে তারা আরো বলেন, একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও ঘুষ গ্রহণের গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে দুর্নীতিবাজ এসিল্যান্ড মামুন শরিফের অপসারণ করা না হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধসহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দিয়েছেন বিক্ষোভকারীরা।এদিকে অভিযোগের বিষয়ে গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন শরীফ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও ক্লিপ ছড়িয়ে দিয়ে সেটা আমার বলে দাবি করা হচ্ছে, আপনার একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন এটি আমার কন্ঠ নয়। অবৈধ বালুমহাল পরিচালনাকারীদের বিরুদ্ধে আমি ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করায় তারা আমার বিরুদ্ধে লেগেছে। আমি সবাইকে বলব আপনারা অপপ্রচার এবং গুজবে কান দিবেন না’।উল্লেখ্য, গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কয়েকটি আইডি থেকে একটি ভয়েস রেকর্ড ও ব্যাংকে টাকা জমা দেওয়ার কয়েকটি রশিদ ছড়িয়ে দেওয়া হয়। ভয়েস রেকর্ডটির গজারিয়া উপজেলার এসিল্যান্ড মোঃ মামুন শরীফ ও তাকে চাঁদা প্রদান করা বিষয় নিয়ে।
Reporter Name 









