
এস এম নাসির উদ্দিন( বিচিত্র সংবাদ) //বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দলের মুন্সীগঞ্জের সভাপতি জসিম শিকদারের সার্বিক দিকনির্দেশনায় সাবেক প্রধান মন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্যের বিএনপির সভাপতি এমএ মালেক কে ১০ মে গুলশান ২ এর ওয়েস্টিন হোটেলে বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দলের মুন্সীগঞ্জ জেলা কমিটি ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করে কুশলাদি বিনিময় কালে এম এ মালেকের পারিবারিক সামাজিক ও রাজনৈতিক বিষয়ে খোঁজখবর নেন। এই সময় মুন্সিগঞ্জ ও উপজেলার চালক দলের বিভিন্ন নেতাকর্মীফুল দিয়ে সংবর্ধনা, অভিনন্দন ও অগণন শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ ফয়েজ সরদার, সাংগঠনিক সম্পাদক মঞ্জিল, অর্থ বিষয়ক সম্পাদক আশিক, গজারিয়া উপজেলা সভাপতি সাইদুল ফকির, সাধারণ সম্পাদক জাকির খান মুন্সিগঞ্জ সদর উপজেলার সম্পাদক সবুজ সরকার, সিনিয়র সহ-সভাপতি বাবুল সরকার প্রমূখ।
Reporter Name 









