
এস এম নাসির উদ্দিন( বিচিত্র সংবাদ) //ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় ফরহাদ উদ্দিন ভূঁইয়া (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (৩ মে) সকাল ৭টার দিকে ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।নিহত ফরহাদ উদ্দিন কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার দুলালপুর গ্রামের কাশেম ভূঁইয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, ফরহাদ উদ্দিন মোটরসাইকেল চালিয়ে কুমিল্লা থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি অজ্ঞাত গাড়ি তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ফরহাদ প্রায় ১৫ ফুট দূরে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।ঘটনার সত্যতা নিশ্চিত করে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শওকত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে। নিহতের পরিচয় শনাক্ত হওয়া গেছে। ঘাতক গাড়িটি শনাক্তে কাজ চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
Reporter Name 









