এস এম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ) //মুন্সিগঞ্জের গজারিয়ায় গতকাল মর্টার শেল বিস্ফোরণে আড়ালিয়া গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবারের ঘরবাড়ি ক্ষয়ক্ষতি নির্ধারণে ওসি তদন্ত শহীদুল ইসলাম কে আহবায়ক এলজিইডি এর উপসহকারী প্রকৌশলী রায়হান ফারুককে সদস্য সচিব করে ৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
৩০এপ্রিল বুধবার উপজেলা প্রশাসন কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সদর গজারিয়া উপজেলার সার্কেল এসপি জনাব মোঃ বিল্লাল। এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন শরীফ, ওসি তদন্ত শহিদুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী রায়হান ফারুক, বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের সচিব মোঃ ফিরোজ আজাদ, বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন ভূইয়া, মনির সরকার থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ভূইয়া, মোঃ,মনিরুজ্জামান। স্যার এসিল, মনির সরকার, হেলাল উদ্দিন ভূইয়া, মোতালেব বেপারী, ইপু প্রধানসহ ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যগন।