এস এম নাসির উদ্দিন( বিচিত্র সংবাদ) ঃঃ মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া অংশে মানা বে' ওয়াটার পার্কের সামনের ইউটার্নে সড়ক দূর্ঘটনায় মো. মিরাজ (১৬) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে।নিহত মিরাজ উপজেলার ভবেরচর ইউনিয়নের আলীপুর গ্রামের কামাল হোসেনের ছেলে।সে গজারিয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী । আহত দুইজন হলো তার বন্ধু সাকিব (১৫) ও রাকিব (১৬)।
শুক্রবার (২৫ এপ্রিল) বিকাল পৌনে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া মানাবে পার্কের সামনে সড়কের ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে।