এস এম নাসির উদ্দিন( বিচিত্র সংবাদ) ঃমুন্সীগঞ্জের গজারিয়ায় মসজিদের হিসাব চাওয়াকে কেন্দ্র করে
সন্ত্রাসী হামলায় ফয়সাল নামে এক যুবককে কুপিয়ে আহত করেছে।আহত ফয়সাল(২৩) উপজেলার বালুয়াকান্দী গ্রামের(শান্তি নগর) এলাকার শাহজাহান এর ছেলে।শুক্রবার(২৫ এপ্রিল) বেলা ২ ঘটিকায় উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের বালুয়াকান্দী গ্রামের শান্তি নগর জামে মসজিদ প্রাঙ্গণে এই ঘটনা ঘটে,এই ঘটনায় শাকিল নামে আরেক যুবকের আহত হওয়ার খবর পাওয়া গেছে।