
এস এম নাসির উদ্দিন( বিচিত্র সংবাদ) // মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার লস্করদী, জামালদি ও হিরাদি মৌজার নদীর অবস্থান প্রবাহমান রয়েছে।টি কে গ্রুপের সামুদা কেমিক্যাল কোম্পানি লস্করদি মৌজাস্থিত নদীর পশ্চিম পাশে অবৈধ ভাবে বালু ভরাট করে প্রবাহমান নদীর স্রোত ধারাকে বাধাগ্রস্ত করে কাজলী নদী দখল করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬৪ ধারা এবং ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এর ১২ ধারা এর সুস্পষ্ট লংঘন এবং দন্ডনীয় অপরাধ মনে করছেন সহকারী কমিশনার ভূমি। অবৈধ নদী দখলের অভিযোগে সামুদা কেমিক্যাল কোম্পানী’র ব্যবস্থাপনা পরিচালক’কে তিন কার্য দিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মামুন শরীফ।
গতকাল সোমবার (২১ এপ্রিল) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মামুন শরীফের স্বাক্ষরিত নোটিশ ওই কোম্পানী’র ব্যবস্থাপনা পরিচালকের বরাবর পাঠানো হয়।
Reporter Name 









