নিজস্ব প্রতিবেদক( বিচিত্র সংবাদ) //মুন্সীগঞ্জের গজারিয়ার কুখ্যাত ডাকাত শুভ ওরফে সাফায়াত ওরফে রিফাত ১৩-১৪টি অস্ত্রসহ গতকাল রাত ১১.২০ এর সময় ডাকাতির প্রস্তুতিকালে গজারিয়া থানা পুলিশের কাছে আটক হয়েছে। চাইনিজ কুড়াল ৪টি, চাপাতি, রামদা, ডাকাতিতে ব্যবহৃত তালা কাটার, ছুরি, গাজা ও ইয়াবার আলামত ইত্যাদিসহ ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় গ্রেপ্তার হয়েছে। সে একাধিক ডাকাতি মামলার আসামি! তার নানার বাড়ি চর বাউশিয়া মধ্যমকান্দি, তার বাবার নাম স্বপন, তার মায়ের নাম কুলসুম। চাঁদাবাজ নেশাখোর ডাকাত শুভর দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক নিরাপদ রাখার জোর দাবি সহ ডাকাত শুভর সাথে জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবী জানিয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ ও এসআই রকিব সঙ্গীয় ফোর্স সহ সকলকে অভিনন্দন শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন গজারিয়ার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক পেশাজীবী সংগঠন।